শিরোনাম

ঝালকাঠি, ১১ জুলাই, ২০২৬ (বাসস) : ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, মানবিকতার শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতে ঝালকাঠির রাজাপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, ওলামাদলের জেলা আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান ও সদস্য সচিব আহসান হাবীব সোহাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠির উপ-পরিচালক মো.আলম হোসেন।
এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, ইমাম, খতিব, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।