শিরোনাম

খুলনা, ১১ জুলাই ২০২৬ (বাসস): খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, জনগণের পরামর্শ ও সুনির্দিষ্ট মতামতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব। আজ দুপুরে কেডিএ আয়োজিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, দৌলতপুরের পরিত্যক্ত কল্পতরু মার্কেট ভেঙে সেখানে একটি মিনি স্টেডিয়াম করা হবে। এছাড়া মানুষের যাতায়াতে ফুলবাড়ি গেটে ওভারপাস এবং সোনাডাঙ্গা বাস টার্মিনালকে কারাগারের পেছনে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে। তিনি প্রতি তিন মাস অন্তর জনতার মুখোমুখি হয়ে জনবান্ধব কেডিএ গড়ে তোলার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমীর এজাজ খান এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং ডিআইজি মোস্তাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান, খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন প্রমুখ।