বাসস
  ১০ জুলাই ২০২৬, ১৮:১৭

হবিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : বাসস

হবিগঞ্জ, ১০ জুলাই ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। 

এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হক, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মধ্যে মুড়ি, চিড়া ও চাল বিতরণ করা হয়েছে।