বাসস
  ১০ জুলাই ২০২৬, ১৭:২৩

রাঙ্গামাটি সীমান্তে ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১০ জুলাই ২০২৬ (বাসস) : জেলার বরকল উপজেলায় আজ সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দুইহাজার একশ’ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|

আজ শুক্রবার সকালে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) আওতাধীন ঘাট এলাকায় একটি নৌযানে তল্লাশিকালে এসব সার জব্দ করা হয়| 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকা ও নদীপথে টহল জোরদারের পাশাপাশি চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়| পরে একটি নৌযানে তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা দুইহাজার একশ’ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়| জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য একলাখ ৫০ হাজার টাকা|

বিষয়টি নিশ্চিত করে ১২ বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় সার-সহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।