বাসস
  ১০ জুলাই ২০২৬, ১৫:৩৯
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৮:২৬

হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ

ছবি: বাসস

হবিগঞ্জ, ১০ জুলাই, ২০২৬, ( বাসস) : জেলার খোয়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জিকে গউছ।

আজ শুক্রবার বিকেল আড়াইটায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগন্জ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, এডভোকেট নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ অনেকেই।

এ সময় জিকে গউছ বলেন, আগামীকাল থেকেই ভাঙা বাঁধ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। বাঁধ মেরামতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। কেউ দলের প্রভাব খাটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।