শিরোনাম

হবিগঞ্জ, ৯ জুলাই, ২০২৬, ( বাসস): নজরুল বর্ষ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৬টায় হবিগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে স্থানীয় সুরবিতানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক, জেলা কালচারার অফিসার অসীত বরন দাশ গুপ্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট সাহিত্য ও কবি জাহানারা আফসর, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জমির আলীসহ অনেকেই। পরে কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীতে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।