শিরোনাম

সিরাজগঞ্জ, ৯ জুলাই, ২০২৬, (বাসস): জেলার উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত মা-ছেলে ও আহতদের তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়। আহত হয় আরও ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।