শিরোনাম

নওগাঁ, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার রাণীনগরে নিজ জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মালশন এলাকার ওমরপুর মাঠে এ ঘটনা ঘটে।
মৃত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল মুঠোফোনে বাসস’কে বলেন, আজ সকালে সাখাওয়াত হোসেন বাড়ি সংলগ্ন তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।