শিরোনাম

সুনামগঞ্জ, ৯ জুলাই, ২০২৬ (বাসস): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও পরিবেশে অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ।
এছাড়াও বক্তব্য দেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, দিরাই উপজেলার মধুপুর মানব সেবা পরিষদের সভাপতি মো. নেজামুল ইসলাম প্রমুখ।
সভায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. কামাল হোসেন।