শিরোনাম

লক্ষ্মীপুর, ৮ জুলাই, ২০২৬, (বাসস): জেলার রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো, মো. রিয়াজ হোসেনের মেয়ে মায়সা আক্তার (৩) ও মজনু মিয়ার ছেলে মুজাহিদ হোসেন (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল মায়সা ও মুজাহিদ। হঠাৎ সবার অগোচরে তারা পুকুরের পড়ে যায়।
পরে পুকুরে দুইজনকে ভাসতে দেখে স্থানীয়রা। এরপর উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেন রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান।