শিরোনাম

টাঙ্গাইল, ৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার মধুপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন আজ বেলা ১১টায় মধুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মো. জুবায়ের হোসেন জানান, মধুপুর উপজেলার কাইতকাই পুলিশ চেক পোস্টে সিএনজি থেকে গাঁজাসহ দুই জনকে আটক করেন এস আই আমিনুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধনবাড়ি এলাকার সমসের আলীর পুত্র মো. নাছির (২৭) কে এক মাসের ও গোলাবাড়ি গ্রামের ফরজ আলীর পুত্র সাগর (২৩) কে ৩০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।