শিরোনাম

নাটোর, ৫ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার নলডাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১শ’ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাকসব্জির বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রণোদনার এসব উপকরণ হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান।
উপজেলা কৃষি অফিসার সবুজ আলী জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন, লাউসহ সাত প্রকার শাকসব্জির ৩০০ গ্রাম করে বীজ এবং ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।