শিরোনাম

জয়পুরহাট, ১ জুলাই, ২০২৬, (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন, জমির মালিক মুরাদ হোসেন, শহিদুল ইসলাম পাপ্পু, গোফফার হোসেন, শুভ হোসেন, শফিউল আলম চৌধুরী ও ফছির উদ্দীন।
ভুক্তভোগীরা বলেন, পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণে কৃষকদের জমি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু অধিগ্রহণ করা জমির জন্য নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য প্রকৃত বাজার মূল্যের তুলনায় অনেক কম নির্ধারণ করা হয়েছে।
যা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই প্রকৃত বাজারমূল্য অনুযায়ী জমির ন্যায্যমূল্যের দাবি জানান তারা।