বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৭:৩২

ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব

ছবি : বাসস

ঝলকাঠি, ১ জুলাই, ২০২৬ (বাসস) : ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২টায় শহরের কোর্ট রোডে অবস্থিত সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ঝালকাঠি শাখায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীদের দেশীয় মৌসুমি ফল সম্পর্কে সচেতন করা, পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করা এবং আনন্দঘন পরিবেশে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ রুমেন্স হাসান খান এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার। 

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।