বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৭:১৮

নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : বাসস

নাটোর, ১ জুলাই, ২০২৬ (বাসস) : নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

আজ বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিক নেওয়াজ তালুকদার।

অধ্যক্ষ বলেন, নবাব সিরাজ-উদ-দৌলার নামে নাটোরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করতে পারা অনেক গৌরবের। শিক্ষা প্রতিষ্ঠানটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাইল ফলক ছোঁয়াটাও একই সাথে গৌরবের। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় আমরা এ শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর সেলিম উদ্দিন, ছাত্র নেতা এস এম জুবায়ের এবং শিক্ষার্থী রুকাইয়া আক্তার ও মমিনুল ইসলাম।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।