বাসস
  ২৯ জুন ২০২৬, ১৯:৩৭

রংপুরের শীর্ষ ইয়াবা সরবরাহকারী মাসুদ রানা টিটু গ্রেফতার

রংপুর, ২৯ জুন, ২০২৬ (বাসস): নগরীর অন্যতম শীর্ষ ইয়াবা সরবরাহকারী মাসুদ রানা টিটু’কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশে এবং ডিবি পুলিশোর উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে এবং এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে ডিবির একটি টিম রোববার রাত সাড়ে ১১টায় নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে টিটুকে গ্রেফতার করে।

ডিবি পুলিশ টিটুর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটও জব্দ করে। টিটু নগরীর মুন্সিপাড়ার খলিলুর রহমান খাত্তুর ছেলে।

ডিবি ডিসি সনাতন চক্রবর্তী আজ বিকেলে বাসস’কে জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে টিটুকে গ্রেফতার করা গেছে। টিটুর নামে বাংলাদেশের বিভিন্ন থানায় ১২টিরও বেশি মাদক মামলা এবং বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টিটু দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন এনে রংপুর নগরীতে পাইকারিভাবে বিক্রি করতো।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে টিটুকে রংপুরের একটি আদালতে হাজির করে।