বাসস
  ২৯ জুন ২০২৬, ১৮:৫৫

ঝিনাইদহে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ 

ঝিনাইদহে সোমবার কৃষকদের মধ্যে বিনামূল্যে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৯ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজিত এক অনুষ্ঠানে এসব ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ করা হয়। 

এ সময় সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কৃষক সুমন হোসেন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের রবিউল ইসলাম ও নলডাঙ্গা ইউনিয়নের মিলন হোসেনকে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার প্রদান করা হয়।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নৃর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজন কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী জানান, ফলদ ও বনজ বাগানে বড় পাওয়ার টিলার দিয়ে চাষ করতে নানা ধরণের অসুবিধা হয়। সেখানে মিনি গার্ডেন টিলার দিয়ে সহজেই জমি চাষাবাদ করা সহজ। এমনকি বড় জমিতেও এ টিলার দিয়ে চাষাবাদ করা যাবে।