বাসস
  ২৯ জুন ২০২৬, ১৭:৪০

শেরপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুরে পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ বিষয় নিয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

শেরপুর, ২৯ জুন, ২০২৬ (বাসস): জেলায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ বিষয় নিয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার জেলা পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষে সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সেইসঙ্গে উপস্থিত সকল অফিসার-ফোর্সকে পেশাদারিত্ব বজায় রেখে সুচারুভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) গণসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও থানা হতে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ।