শিরোনাম

রাজবাড়ী, ২৯ জুন, বাসস (২০২৬) : জেলায় ‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি’ এ-প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস।
সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফরিদপুরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভীন।
প্রধান অতিথি বলেন, আর্থিক অনটন, পারিবারিক কলহ এবং সামাজিক নানা জটিলতায় শিশু বাধ্য হয়ে ছুটে যায় আর্থিক প্রতিষ্ঠানে দারিদ্রতা নিরসনে।
তিনি বলেন, শিশু শ্রমকে না বলি, শুধু স্লোগান নয়, বাস্তবতায় চেষ্টা করি। শিশু শ্রম প্রতিরোধে, শিশুর সুশিক্ষা নিশ্চিত করি এবং শোভন কর্মপরিবেশ তৈরি করি। আসুন আমরা সকলে মিলে এদেরকে পড়াশোনা, পুনর্বাসন ও সহযোগিতায় হাত বাড়িয়ে দেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম, সহকারী মহাপরিদর্শক, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, মো. মঞ্জুরুল হক, শ্রম পরিদর্শক মো. আমিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দৈহিক অপুষ্টি নিয়ে একজন শিশু অনাকাক্সিক্ষত শ্রম দিতে গিয়ে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হন। পারিবারিক অযতœ আর অবহেলা পড়াশোনা করার কথাও ভুলিয়ে দেয়। অপরদিকে, সামাজিক অবক্ষয়ের কারণে বিপথগামী হয়ে পরে শিশুরা।