শিরোনাম

ঝালকাঠি, ২৯ জুন ২০২৬ (বাসস): জেলার রাজাপুর উপজেলায় আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টায় রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।