শিরোনাম

বাগেরহাট, ২৫ জুন, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোতাহার মোড়ল নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
গত সোমবার মোতাহার মোড়লের নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি মোতাহার মোড়ল বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।
মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট জেলার সদর থানাধীন কররী গ্রামস্থ আসামি মোতাহার মোড়লের নিজ বসত ঘর হতে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় ডিএনসি’র উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এিমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।