শিরোনাম

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২০১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, আটটি ট্রাক, আটটি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, দুইটি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেলসহ মোট ৪৪৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ২০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, তিনটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২০০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে আটটি বাস, ১৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ২৪১টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, একটি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৩৩টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।