বাসস
  ১৬ জুন ২০২৬, ১৬:১৮

নিউইয়র্কের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশগ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

নিউইয়র্কে ১৭ থেকে ১৯ জুন তিন দিনব্যাপী এ আয়োজন চলবে। এতে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ এবং মোকাবিলা কৌশল নিয়ে আলোচনার জন্য নীতি-নির্ধারক, কূটনীতিক, মানবিক কর্মী এবং উন্নয়ন সহযোগীদের সমবেত হওয়ার কথা রয়েছে।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।