শিরোনাম

সাতক্ষীরা, ১ জুন, ২০২৬, (বাসস): মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টায় জেলা যুবদলের আয়োজনে শহরের বাস টার্মিনাল চত্বরে দোয়া ও মোনাজাত শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রাম ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন।