বাসস
  ০১ জুন ২০২৬, ১৯:০৯

নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

ছবি: বাসস

নাটোর, ১ জুন, ২০২৬ (বাসস): জেলায় আজ র‌্য্যালি ও আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার জেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সেলিম উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা মো. হাদীউজ্জামান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় ডেইরি ফার্মের উদ্যোক্তা মো. ফায়েজুর রহমান ও মো. মশিউর রহমান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহন এবং খামারীদের কার্যকর প্রচেষ্টায় জেলায় দুধের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে। বর্তমানে জেলায় সাড়ে তিনলাখ টন দুধ উৎপাদন হচ্ছে। জেলার জনসংখ্যা ১৭ লাখ ৭৪ হাজার ৮৩২ ব্যক্তির জন্যে ৪০৫ মিলি প্রাপ্যতা বিবেচনায় বাৎসরিক দুধের চাহিদা একলাখ ৮৫ হাজার টন। চাহিদা পূরণ শেষে উদ্বৃত্ত থাকছে এক লাখ ৬৫ হাজার টন দুধ।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়।