বাসস
  ০১ জুন ২০২৬, ১৮:৪৪

খুলনায় শিক্ষার্থীদের মধ্যে জেলা পরিষদের সাইকেল বিতরণ

ছবি : বাসস

খুলনা, ১ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার সকালে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি। 
খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমিনুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক এড. মশিউর রহমান নান্নু। 

এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মফিজ প্রমুখ সহ সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।