বাসস
  ০১ জুন ২০২৬, ১৪:৩৯

শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১ জুন, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১২টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাস এর আহবায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও  পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির অ্যাড.আব্দুল হক, নাদির আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, রেজাউল হক, সেলিম উদ্দিন আহমদ,সাবেক জেলা ছাত্রদল নেতা ও যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ।

স্বাগত বক্তব্য দেন কবি সৈয়দ আহমদ। কোরআন তেলাওয়াত করেন কবি মুহাম্মদ আমিনুল হক।

সভা সঞ্চালনায় ছিলেন সেলিম  উদ্দিন আহমদ তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাসাস সদস্য সচিব মুনাজির হোসেন সুজন, যুগ্ম আহবায়ক মানিক উল্লাহ, সুলেমান কবির, সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ,সাইদুর রহমান তালুকদারসহ জেলার সকল উপজেলার জাসাস এর নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন-জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের উদিয়মান নেতা, মুসলিম বিশ্বকে এক করার জন্য তিনি কাজ করেছেন।

দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রমিকের অধিকার বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন গঠন, দেশীয় সংষ্কৃতি লালন, অর্থনৈতিক সমৃদ্ধি, দেশের শিল্প প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে গেছেন।

জিয়াউর রহমানের আদর্শকে লালন করে নেতা-কর্মীদের দেশের জন্য নিবেদিত কর্মী হিসেবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক মানিক উল্লাহ।