বাসস
  ০১ জুন ২০২৬, ১৪:৩১

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ছবি : বাসস

ঝালকাঠি, ১ জুন, ২০২৬ (বাসস) : বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আজ ঝালকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নারী কৃষকদের সম্মাননা’ এ প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

প্রধান অতিথি বলেন, দুগ্ধ উৎপাদনে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা গুরত্বপূর্ণ। কারণ, পুরুষরা নানা কাজে ব্যস্ত থাকলেও নারীরা দুগ্ধবতী পশুর যত্ন নিয়ে থাকেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিরোধ বরন জয়ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আককাস সিকদার ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার।