শিরোনাম

রাজবাড়ী, ৯ মে, বাসস (২০২৬): জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটেটের হস্তক্ষেপে দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় জানান, গতকাল শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের সবেদ আলী ফকিরের দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে সদরের সিংগা আলিপুর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে সৌদি প্রবাসী মোকসেদুল মোমেনিনের বিয়ের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সংবাদ গ্রাম প্রতিরক্ষা আনসার ও ভি ডি পি বাহিনীর সদস্যরা গোপনে আমাকে বিষয়টি অবহিত করেন।
তিনি বলেন, বিষয়টি সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড পায়রা চৌধুরীকে জানানো হয়। এসিল্যান্ড বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশসহ ঘটনা স্থলে গিয়ে বিয়ে ভেঙে দেন। এ সময় ছেলের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজের ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।