শিরোনাম

শরীয়তপুর, ৫ মে, ২০২৬ (বাসস) : হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় কোনো শিশু যেন বাদ না যায়, সেই লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যায় কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম ছিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার, ডা. জাহিদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম, প্রধান হিসাব রক্ষক মো. বাবুল আক্তার, এমটিইপিআই মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভাপতির বক্তব্যে ডা. শাহ আলম ছিদ্দিকী জানান, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি শতভাগ সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।