শিরোনাম

ঢাকা, ৩ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক অফিশিয়াল চিঠিতে এ তথ্য জানা যায়। এই গভর্নিং বডির মেয়াদ হবে প্রথম সভা থেকে তিন বছর। অধ্যাপক ডা. শেখ ফরহাদ বিএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক।
এছাড়া মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষানুরাগী সদস্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা। একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হাসান খান এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা।