শিরোনাম

ঝিনাইদহ, ২ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এককেজি ৫১০ গ্রাম পরিমান নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ জব্দ করেছে র্যাব-৬।
আজ শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযানকালে এ মাদক উদ্ধার করে র্যাব-৬ এর একটি দল।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় র্যাব- ৬ এর একটি দল। অভিযানকালে সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এককেজি ৫১০ গ্রাম পরিমান উচ্চমাত্রার মাদক নিষিদ্ধ ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।