বাসস
  ০২ মে ২০২৬, ১৫:২৯

চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২ মে, ২০২৬ (বাসস) : জেলার  দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার  দুপুরে দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন  বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে আনন্দিত।  এই সড়কগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ভোগান্তির কারণ ছিল, যা বাস্তবায়নের মাধ্যমে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, একটি সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। উভয় সড়কের পিচ ঢালাই কাজের জন্য প্রাথমিকভাবে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আ. কাদের, দর্শনা পৌর আমির মো. সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।