শিরোনাম

নীলফামারী, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহমুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, পারিবারিক আপিল আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোছা. আরিফা ইয়াসমিন মুক্তা, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া, জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সহকারী জজ) রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সেরা প্যানেল আইনজীবী মো. আনোয়ার হোসেন ও লায়লা আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা প্রদান করা হয়।