বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১৭:০১

চাঁদপুরে অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলবার দুপুরে শহরের ৫ নম্বর ঘাট স্ট্যান্ড রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। ছবি : বাসস

চাঁদপুর, ২৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে সামগ্রী বিক্রি এবং খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস ও ফ্লোর ক্লিনার এবং ভিক্সল তৈরির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের ৫ নম্বর ঘাট স্ট্যান্ড রোড এলাকায় অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন। 

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস ও ফ্লোর ক্লিনার এবং ভিক্সল তৈরির অপরাধে চায়না ভ্যারাইটিজ-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিভিন্ন নাম ঠিকানা সম্বলিত প্যাকেট ধ্বংস করা হয়। 

অভিযানকালে জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।