শিরোনাম

ঢাক, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘কৃষক কার্ডে’র মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের কৃষিসেবা পাবেন।
আজ সোমবার টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলবেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যের সার, বীজ, কৃষি ঋণসহ বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
তিনি বলেন, আগামীকাল পহেলা বৈশাখ এই স্টেডিয়াম থেকে কৃষকদের মধ্যে ‘কৃষক কাডর্’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের চারপাশে অবৈধ স্থাপনা দখলমুক্ত করাসহ দেশে মাঠ সংস্কারের কাজ শুরু করা হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সকলের সহযোগিতায় সমাধান করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের দ্বারা পরিচালিত প্রশিক্ষণ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এগুলো পর্যায়ক্রমে আগামীতে সমাধানের চেষ্টা করা হবে।
আগামী ১৮ তারিখ সব জেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে একটি সভা আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, কারো দায়িত্বে অবহেলা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টেডিয়াম পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।