শিরোনাম

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস) : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে কম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা। দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।