বাসস
  ২৩ জুন ২০২৬, ০০:৩০
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:০৮

প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইও’র সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারএশিয়া গ্রুপের সিইও বো লিংগাম। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

কুয়ালালামপুর, ২২ জুন, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।