শিরোনাম

শেরপুর, ৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ শেরপুর পৌরসভার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডস্থ কসবা নামাপাড়া মহল্লার আলহাজ্ব জমির উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ সময় শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং ডা. নাহিদ কামাল কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।