শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এক শোক বার্তায় জানিয়েছেন, সিঙ্গাপুরে হাসপাতালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুমার লাশ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।
শায়রুল কবির খান আরও জানান, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এরপর, বাদ যোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনী কবরস্থানে দাফন করা হবে।