শিরোনাম

নীলফামারী, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় ধর্মীয় ভাাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়। সেখানে ঈদের নামাজ আদায় করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আল-ফারুক আব্দুল লতীফ, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মুসল্লীরা।
এরআগে সকাল আটটায় মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং সোয়া আটটায় পুলিশ লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে নীলফামারী মডেল মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ, গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়। সকাল পৌনে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ও সার্কিট হাইজ ঈদগাহ মাঠে। সকাল নয়টায় জোর দরগাহ, কলেজ স্টেশন, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবদীগঞ্জ ঈদগাহ মাঠে। সেখানে প্রতিবছরের ন্যায় নীলফামারীসহ পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বিভিন্ন গ্রামের মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোছাদ্দিকুল আলম জানান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত আয়োজন করে নীলফামারী পৌরসভা। অন্যান্য জামাতের আয়োজন করে সংশ্লিষ্ট ঈদগাহ কমিটি।