বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭

বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ইসরাইল

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ চালানোর ঘোষণা এবং জেরুজালেমে সাইরেন বাজার পর শনিবার বেসামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ এক বিবৃতিতে জানান, নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি হওয়ায়, ইসরাইল সিভিল এভিয়েশন অথরিটির মহা-পরিচালককে আকাশপথ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে বেসামরিক বিমান চলাচল করতে না পারে।