বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৯

হাসপাতালে চিকিৎসাধীন সেলিমা রহমানের পাশে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি : বাসস

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় তিনি হাসপাতালে যান। এ সময় তিনি বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন সেলিমা রহমান।