শিরোনাম

ঝিনাইদহ, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঝিনাইদহ শহরের পবহাটী কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় টোটন মিয়া নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। আহত টোটন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটী কলাহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শান্ত ও টোটন নামে দু’জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশ’ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌছানোর আগেই শান্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টিটোনকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।