শিরোনাম

খাগড়াছড়ি, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার রাত ১২টা ১মিনিটে দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়ি কেন্দ্রীয় মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এরপর শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেস ক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন জেলার বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা- কর্মচারীসহ সর্বস্তরের মানুষ। এসময় লোকে লোকারন্য হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গন।