শিরোনাম

চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত আসামি মো. আলী আজগর ওরফে টুটুলকে (৪১) গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শুক্রবার বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আজগর টুটুল পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির মোহাম্মদ শামসুল আলমের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড বাস্তুহারা এলাকায় বসবাস করতেন।
ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘সিএমপি ঘোষিত নিষিদ্ধ ৩২৯ দুষ্কৃতকারী তালিকার অন্তর্ভুক্ত দুদুর্ষ সন্ত্রাসী মো. আলী আজগর প্রকাশ টুটুল। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’