বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

বরগুনায় তিনদিন ব্যাপী বইমেলা 

বরগুনায় শুক্রবার বইমেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। ছবি: বাসস

বরগুনা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও বরগুনা পৌরসভার সহযোগিতায় তিনদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন। 

২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি বরগুনা কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে আয়োজিত এ বইমেলায় স্থানীয় লেখক, পুস্তক ব্যবসায়ী, গণগ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।