বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪

বগুড়ায় ট্রাকচাপায় গৃহবধূ নিহত

বগুড়া, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়ায় ট্রাকচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বেলা তিনটার দিকে মাটিডালী এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নাসিমা বেগম(৩৫)। তিনি সদরের নামুজা ইউনিয়নের চিঙ্গাসপুর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আলমগীর হোসেন বলেন, বগুড়া থেকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য আমি, আমার স্ত্রী ও সন্তান তিনজন মিলে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ করে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক আমার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক গণেন রায় জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।