বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৪ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে।