শিরোনাম

দিনাজপুর ১৯ ফেব্রুয়ারি ২০২৬(বাসস):দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জেলার চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখী সংর্ঘষে ৯ বছর বয়সের এক শিশু নিহত ও শিশুসহ ৪ জন আহত হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য আজ বিকেল ৪ টায় নিশ্চিত করা হয়েছে।
সূত্রটি জানায়, বৃহস্পতিবার দুপুর দেড় টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজরে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জুনাইদ (৯) জেলার চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকার জহুরুল হকের ছেলে। শিশু জুনাইদ, মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র ছিল।
জেলার চিরিরবন্দর থানার ওসি পরিদর্শক মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের সূত্রটি জানায়, আজ দুপুর দেড়টার দিকে ব্যাটারি চালিত একটি ভ্যানে করে ৪ জন শিশু স্কুল থেকে বাড়ী ফিরে যাচ্ছিল। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে ভ্যানটি স্কুল থেকে রাস্তা অতিক্রম করার সময় ঢাকাগামী আহাদ এন্টার প্রাইজের একটি কোচ ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রত পালিয়ে যায়। এতে ভ্যান থেকে শিশুরা রাস্তায় ছিটকে পড়ে এবং বাসের নীচে পিষ্ট হয়ে শিশু জুনাইদ ঘটনাস্থলে মারা যায়। অপর ৩ শিশু শিক্ষার্থী ও চালক আহত হয়।
আহতদেরকে উদ্ধার করে আজ বিকাল ৪ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এই দুর্ঘটনায় ওই স্কুলে শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় লোক জনগণ রাস্তার উপরে বসে অবরোধ শুরু করে। পরে বিকেল সাড়ে ৩ টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে।
চিরিরবন্দর থানার ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত শিশুর পরিবারের আপত্তি না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ বিকেল সাড়ে ৪টায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এই দুর্ঘটনায় ঘাতক কোচের চালকের বিরুদ্ধে চিরিরবন্দর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।